রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার সকালে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৪। ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আবহাওয়া অফিস জানায়, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রে গতকাল সকাল ৯-৪৪ মিনিট ২৮ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিলো ঢাকা থেকে ১০৪ কিলোমিটার পূর্বে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের ত্রিপুরা সীমান্ত এলাকা।
