জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৮
আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে। কমিটি ১৪৩৪ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। বৈঠক অনুষ্ঠিত হবে মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্ব করার কথা রয়েছে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে দ্রুততার সাথে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ ও ৯৫৫-৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬-৩৩৯৭।