বৃষ্টির ছড়া

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩২
আষাঢ় মাসে বৃষ্টি ঝরে জল থৈ থৈ জল মেঘের কোলে ফুলকি ঝরে দারুণ কোলাহল। ঝুপ ঝাপ ঝুপ ঝরছে বারি মাঠের পরে মাঠ নতুন পানির স্রোতেই যেন সর পুঁটিদের খাট। স্রোতের ঘাটে খুনসুটি খায় বাচ্চা পুঁটির দল খোকন সোনা উল্লাসে কয় চল না ধরি চল। কিন্তু মায়ের নিষেধ কড়া নামছে না তাই জলে তাইতো খোকন দেখছে বসে কচুর পাতার তলে।