মেঘের ফাঁকে

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৩
তপ্ত দুপুর শেষ হয়ে যায় বাতাস ঘুরে সাদা মেঘে হালকা আলো যাচ্ছে দূরে। ঘুড়ির মতো মেঘ ওড়ে দেখ আকাশ জুড়ে, গাছের পাতা নেচে ওঠে গানের সুরে। পাহাড়-নদী হাত মিলিয়ে ছবি আঁকে, লালচে আভা কী অপরূপ মেঘের ফাঁকে। সবুজ বনে শোঁ শোঁ বাতাস আমায় ডাকে, ইচ্ছেগুলো ডানা মেলে উড়তে থাকে।