ব্যাঙ ও বিষ্টি

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৩৭
বিষ্টি এলো বিষ্টি এলো আনন্দে ব্যাঙ আটখানা, জলের তোড়ে ডুবল ব্যাঙের উঠোন বাড়ি মাঠখানা। এই খুশিতে হাট থেকে ব্যাঙ কিনল মিঠাই গুড়-ঘি, বাড়ির সবাই পোলাও খাবে কিনল দু’টো মুরগি। বিষ্টি পড়ে ঝুমুর ঝুমুর আসল ব্যাঙের ইষ্টি, আনল সাথে মুড়কি মুড়ি পোটলা ভরা মিষ্টি। ব্যাঙের বাড়ি ভাসছে সুখে চলছে ধুমে নাচ গান, খাচ্ছে তারা পোলাও মিঠাই ভাসছে জলে মাছ ধান।