নান্দাইলে বখাটের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩০
নান্দাইল উপজেলার সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ফিরোজ মিয়া নামে এক বখাটের উত্পাতে অতিষ্ঠ হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর ইত্তেফাককে জানান, গত শনিবার রাতে মামলা দায়ের করার পর অভিযুক্ত ফিরোজ মিয়াকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়। কিন্তু সে পলাতক থাকায় তা সম্ভব হয়নি।