রাশিয়ায় বাংলাদেশি বিজ্ঞানীর সম্মাননা লাভ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:০৯
অর্থোপেডিক, ট্রমা ও ইলিজারভ সার্জন ডা. মো. মোফাখখারুল বারী রাশিয়ার কুরগান সাইনটিফিক ইনস্টিটিউিট ও রিসার্চ সেন্টারে সাইনটিফিক কমিটির শতভাগ ভোটে সম্মানিত প্রফেসর নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এ বিরল সম্মানের অধিকারী হলেন। গত ১৪ জুন আনুষ্ঠানিকভাবে কুরগান সেন্টারে বিশ্বের ১৪ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তিনি পিএইচডিউত্তর গবেষণা করেন এ সেন্টারে।