কৃষি শিক্ষা ও গবেষণার গৌরমণ্ডিত প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’। এই প্রতিষ্ঠানটি ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে কৃষি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখানে ১২টি আবাসিক হল রয়েছে। কৃষি শিক্ষা ও গবেষণার জন্য ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সাইবার ক্যাফে এবং ওয়াই-ফাই জোনের মাধ্যমে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়া হলেও খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী ইন্টারনেট সুবিধা পাই। এ অবস্থায়, কৃষি শিক্ষা ও গবেষণার অগ্রগতির জন্য হলে হলে বিনামূল্যে ইন্টারনেট চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
মো. আবদুর রহমান,
ভেটেরিনারি সায়েন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,ময়মনসিংহ ২২০২
