সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে রাস্তার পাড়ে পরে গেলে ৪ এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রবিবার সকাল পৌনে ১০টার দিকে ইছাপুরা বন্ধন তরুণ সংঘ সংলগ্ন কবরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল (১৮) এর বাম পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন রত্না (১৮), রিজি (১৯) ও জান্নাত (১৮) কে চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিজি’র কপাল ফেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। তারা তিনজন পরীক্ষা দিতে পারছেন। পরীক্ষা দিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছাপুরা-মালখানগর সড়কের মোস্তফাগঞ্জ মাদ্রাসা থেকে কেবি কলেজ মাঝামাঝি মসজিদ কবরস্থান সংলগ্ন এ মোড়টা অনেক সমস্যা। যারা এ রাস্তাটির কাজ করেছে ভুল করেছে। ডানে টার্নিং কিন্তু রাস্তাটি বামে ঢালু থাকায় মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটছে।
