সিলেটে ছাদ থেকে পড়ে বিস্ফোরক অধিদফতরের ডিডির মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৫৪
সিলেট নগরীর উপশহর এলাকায় একটি চারতলা বাড়ির ছাদ থেকে পড়ে সিলেট বিস্ফোরক অধিদফতরের ডিডি আশরাফুদ্দিন (৫০) নিহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের শাহজালাল উপশহরের ডি ব্লকের ৪ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকার কয়েকজন। জানা যায়, বাসার ছাদে ব্যায়াম করার সময় হঠাত্ তিনি চারতলার ছাদ থেকে নিচে পড়ে যান। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।