ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজারে আওয়ামী লীগের কর্মী মিঠুনকে (২৭) জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে উপজেলার ফুলবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে। বারবাজার ফাঁড়ির ইনচার্জ মকলেচুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টায় বারবাজার থেকে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী ফুলবাড়ি গেট থেকে তাকে মোটর সাইকেলযোগে অপহরণ করে। এরপর তাকে বারবাজার আয়েশা ফিলিং স্টেশনের নিকট কুপিয়ে ও জবাই করে হত্যার পর ফেলে রেখে যায়। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধসহ মুহুর্মুহু বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
