ঈদের পরই ভোলায় আবাসিক গ্যাস সংযোগ শুরু

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৫৫
ঈদের পর ভোলা শহরে আবাসিক গ্যাস সংযোগ দেয়ার কাজ চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যেই গ্যাস সংযোগ তদারকি করার জন্য সুন্দরবন গ্যাস কোম্পানি লি.কে দায়িত্ব দেয়া হয়েছে। দুই ক্যাটাগরির মধ্যে রাইজার ঠিকাদার নিয়োগও চূড়ান্ত হয়েছে। এক দশমিক এক শ্রেণীতে পাইপ লাইন থেকে গৃহস্থালী কাজে সংযোগের জন্য আরো এক ক্যাটাগরির ঠিকাদার নিয়োগের টেন্ডার আহ্বান করেছে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। এ মাসের মধ্যেই ঠিকাদার নিয়োগ সম্পন্ন হবে। সুন্দরবন গ্যাস কোম্পানির ডিজিএম মো. শাহজাহান বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান।