গতকাল বুধবার সকালে দর্শনার এক স্কুল ছাত্র বাঁশ বাগানে ঘুঘু ধরতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে।
পুলিশ জানায়, এদিন সকাল ১১টায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র তুষার (১০) স্কুল মাঠের বাঁশ বাগানে ঘুঘু ধরতে বাঁশে উঠলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের সহায়তায় তার লাশ দাফন করা হয়েছে।
