ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ ধারাবাহিক নাটক ‘কেমিস্ট্রি অব লাভ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার তুলনা আল হারুন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। এ বিষয়ে তুলনা বলেন, অভিনয়ে আমি খুবই অনিয়মিত। মাঝে মধ্যে শখের বসে দু’একটা কাজ করা হয়। এই প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ভালোবাসা নিয়ে যে ধরনের কেমিস্ট্রি দেখা যায় এর গল্পে তাই তুলে ধরা হয়েছে।—বিডি নিউজ২৪
