চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:২২

শান্তা আক্তার। বয়স ১৬ বছর। এবার এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে। অথচ গত পাঁচ বছর ধরে এই মেয়েটি দুরারোগ্য ব্লাড কান্সারে আক্রান্ত। এই মরণব্যাধিকে সঙ্গে নিয়েই করেছে লেখাপড়া। কোনোভাবেই হার মানেনি। গরিব পিতা দেলোয়ার হোসেন পরিবারের সহায় সম্বল সবকিছু বিক্রি করেছেন মেয়ের চিকিত্সার জন্য। হাত পাতেননি কখনো। কিন্তু এবার আর তার পক্ষে মেয়ের চিকিত্সা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। পরিবারের সম্পদ বলতে আর কিছুই অবশিষ্ট নেই। গরিব পিতা কিভাবে জোগাড় করবেন এত টাকা? তাই বিত্তশালীদের কাছে অনুরোধ করেছেন মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য। তার বাবা দেলোয়ার হোসেনের নামে আইএফআইসি ব্যাংকের ঢাকার দনিয়া শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। যার নম্বর- ১১৯৩৪৩৪৪০৮০৩৫। তার বাবার ০১৮১২-৮৮৬৪৩৯ নম্বরে চাইলে কেউ বিকাশও করতে পারেন।