প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় জাপানি সহায়তা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:১৫
জাপান সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে সাড়ে পাঁচ মিলিয়ন ডলার (জাপানি মুদ্রায় ৪৭০ মিলিয়ন ও বাংলাদেশি টাকায় ৪২ কোটি) প্রদানের ঘোষণা দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সরকারও এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জাপান সরকারের পাশাপাশি প্রয়োজনীয় অর্থায়ন করে যাচ্ছে। দুর্যোগপ্রবণ ১২টি উপজেলায় চার লাখের বেশি মানুষকে এই অর্থায়নের মাধ্যমে সহযোগিতা করা হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি নয় হাজার টন খাদ্যশস্য ও ৮৯ টন পাস্তরিত মাছ ক্রয় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. শিরো সাদোশিমা এবং বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রেডার। —প্রেস বিজ্ঞপ্তি