বরিশালে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:২৩

বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানাধীন ছয়মাইল নামক এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আকতার হামিদ (৫২) পটুয়াখালী জেলার মরিচবুনিয়া এলাকার বাসিন্দা মৃত রুস্তম আলী খানের ছেলে ও গ্রামীন ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা। গতকাল রবিবার সকালে এয়ারপোর্ট থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।