ভারতের সুপ্রিম কোর্টের রায়

দোষী ঘোষিত হলেই সাংসদ বিধায়ক পদ বাতিল

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪৪
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার এই মর্মে রায় দিয়েছে যে, কেউ কোন অপরাধে দোষী ঘোষিত হলেই আর তিনি লোকসভার সদস্য বা বিধানসভার সদস্য পদে থাকতে পারবেন না। নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলেও লোকসভা বা বিধানসভার পদ হারাবেন। উচ্চ আদালতে আপিল করলেও তারা কোন ছাড় পাবেন না। ভারতের রাজনীতিকে পরিচ্ছন্ন করতে এটি একটি ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। খবর এনডিটিভির। একটি রিট মামলায় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পাটনায়েন ও এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চের রায়ে বলা হয়, সাংসদরা ফৌজধারী মামলায় দণ্ডিত হলে আর স্বপদে বহাল থাকতে পারবেন না। আপিল করে সাংসদ পদে থাকার অযোগ্যতা রহিত করার জনপ্রতিনিধিত্ব আইনের ধারা বাতিল করা হয়। দণ্ডিত হওয়ার দিন থেকে সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারাবেন। ভারতের আইনমন্ত্রী কবিল সিবাল বলেছেন, তারা রায় পর্যালোচনা করছেন। অনেক দল এই রায়ের অপব্যবহারের আশঙ্কা করলেও প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন কংগ্রেস ও বিরোধী দল বিজেপি রায়কে স্বাগত জানিয়েছে।