রায়পুরায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১০

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:৪৭
নরসিংদীর রায়পুরায় বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়েছেন ১০ জন। বুধবার দুপুরে রায়পুরা উপজেলার নিলক্ষা গোপীনাথপুর দক্ষিণপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মোস্তফা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০১২ সালে ২১ অক্টোবর থেকে গোপীনাথপুর গ্রামের জজ মিয়া ও রহিম গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে পুনরায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। তবে এখনো এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।