ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান ভবন ও বিজ্ঞান শাখা উদ্বোধন

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:২৪

গত শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান ভবন ও বিজ্ঞান শাখার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, ঢাকা কমার্স কলেজের জিবি সদস্য ও সাবেক সচিব এ এফ এম সরওয়ার কামাল ও জিবি সদস্য ও কলেজের প্রথম অধ্যক্ষ মো. শামছুল হুদা এফসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ঢাকা কমার্স কলেজের ১৫ তলাবিশিষ্ট বিজ্ঞান ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা কমার্স কলেজ অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা কমার্স কলেজ দর্পণ’ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনলাইন অ্যাডমিশন ও অনলাইন টিউশন ফিস পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। —প্রেস বিজ্ঞপ্তি