তথ্য বিচিত্রা

তাপমাত্রা

আপডেট : ১১ জুলাই ২০১৩, ১৮:০৪
 বজ্রপাত যখন মাটিতে বা অন্য কোনো মাধ্যমে আঘাত করে তখন এর ফলে ৩০ হাজার ডিগ্রি সেলসিয়াস বা ৫৪ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে।  একটি স্পঞ্জ যে পরিমাণ গরম পানি ধারণ করতে পারে তার চেয়ে বেশি পরিমাণে ঠাণ্ডা পানি ধরে রাখতে পারে।  সাধারণ কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার বলতে সাধারণত ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নির্দেশ করা হয়।  পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।  ঠাণ্ডা পানির চাইতে গরম পানি দ্রুত বরফে পরিণত হয়।  ঘুমানোর জন্য আদর্শ তাপমাত্রা ধরা হয় ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মাঝামাঝি তাপমাত্রাকে।  সূর্যের কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট।  একমাত্র অতিরিক্ত তাপই হীরক খণ্ডকে বিনষ্ট করতে পারে।