পল্লবীতে লাজ ফার্মার মডেল ফার্মেসির স্বীকৃতি

আপডেট : ১৩ মে ২০১৯, ০০:৪৮

রাজধানীর মিরপুরের পল্লবীতে মডেল ফার্মেসি হিসেবে গত শনিবার লাজ ফার্মার নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান মডেল ফার্মেসির উদ্বোধন করেন। বাংলাদেশ ফার্মেসি মডেল ইনিশিয়েটিভের পাইলট প্রকল্পের আওতায় পল্লবীর লাজ ফার্মাকে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, লাজ ফার্মার উদ্যোক্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ, ব্যবস্থাপনা পরিচালক লুত্ফর রহমান, মেডিসিন প্লাসের ব্যবস্থাপনা পরিচালক নওশীন শাকিলা বনি বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি