ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাই রেলস্টেশন এলাকায় তথা মিরসরাই রেলস্টেশন থেকে অনুমান ৫০০ গজ দক্ষিণে এবং ১৪৭ নম্বর রেলওয়েপুল থেকে অনুমান ৫০ গজ উত্তরে রেললাইনের পূর্ব পাশে স্থানীয় কুমারী ছড়া নামে একটি পাহাড়ি ছড়ার ভাঙনে রেললাইনটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় আছে। বিগত কয়েক বছর ধরে ভাঙন অব্যাহত থাকায় ছড়াটি রেললাইনের স্লিপার ও পাথর থেকে মাত্র দুই হাত দূরত্বের মধ্যে এসে পড়ার পরও এ বিষয়ে স্থানীয় দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা বড় বিস্ময়কর। আসন্ন বর্ষায় যে কোনো মুহূর্তে ভাঙনের কারণে রেললাইনটি দেবে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। উল্লেখ্য, মিরসরাই রেলস্টেশনটি বন্ধ থাকার বিষয়টি দেখার কেউ নেই। এ বিষয়ে সরেজমিন পরিদর্শনে আশু কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
