ভারতে বৌদ্ধবিহারে হামলাকারীদের শাস্তি দাবি

আপডেট : ১১ জুলাই ২০১৩, ২২:২২
সমগ্র বিশ্বের বৌদ্ধদের প্রধান তীর্থস্থান ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় মহাবোধি বৌদ্ধবিহারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজ। সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে তারা। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের আহ্বায়ক অধ্যাপক সুকোমল বড়ুয়া। তিনি বলেন, মহাবোধি বৌদ্ধবিহারে সন্ত্রাসী হামলার ফলে বিশ্ব মানবতার অবমাননা ঘটেছে। বিশ্ববাসী তার নিন্দা করেছে। কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এ বিষয় কোন মন্তব্য না করার সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, সম্মিলিত বৌদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব সুভাস চাকমা, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী দিপেন্দু বিকাশ চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন।