সফল এক তরুণীর গল্প

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:০৬
তার ক্যারিয়ারের বড় কিছু সাফল্যের মধ্যে একটি ছিল ফোর্ড কোম্পানির সুপার মডেল। ২০০০ সালে তিনি এই গাড়ির ব্র্যান্ডের মডেলিং করে সুপার মডেলের টাইটেল অর্জন করেন। তার মডেলিং ক্যারিয়ারে তিনি বেশ কয়েকবার টিভি মডেল হিসেবেও পুরস্কার পেয়েছেন। ইলেক্ট্রনিক মিডিয়া ছাড়াও প্রিন্টিং মিডিয়াতে তিনি ভালো নাম করেছেন। যেসব টিভি শোতে তিনি হোস্ট হিসেবে ছিলেন সেগুলোর মধ্যে ‘ফোর্ড সুপারমডেল-২০০১’ শোটি ছিল বেশি আলোচিত। যার জন্য এত কথা তিনি বিখ্যাত মডেল ইয়েলেনা কেলি। মাত্র ১৪ বছর বয়স থেকেই তিনি মডেলিংয়ের সাথে জড়িয়ে পড়েন। তিনি প্রথমবার এক শপিং মলে হঠাত্ করে মডেলিং করার অফার পান। এরপর একটা মডেলিং এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হন। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের জনপ্রিয় মুখ ইয়েলেনা। মাস্টার কার্ড, এমটিভি এশিয়া ভিজে এবং বিভিন্ন স্বল্পদৈর্ঘ্যের প্রোগামের হোস্ট এই এশিয়ান। তিনি এশিয়ান এন্টারটেইনমেন্টের দুনিয়ায় একজন মধ্যমণি হয়ে উঠেছেন মাত্র ২৮ বছর বয়সেই। ২০০৫ সাল, তার মডেল খ্যাতি পৌঁছে যায় সুদূর আমেরিকা, হংকং ও টোকিওর মতো জায়গায়। সে বছরই তিনি তার ক্যারিয়ারের অনেক বড় একটা ব্রেক পান। তিনি এমটিভি এশিয়ার ভিজে হওয়ার অফার পান। এর আগে অবশ্য শো-হোস্টিংয়ের জন্য দুবার এমটিভি এশিয়া পুরস্কার পেয়েছেন। পৃথিবীর কয়েকজন রক, পপ ও হিপ-হপ গায়ক, গায়িকাদের ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য তার হয়েছিল। এরপর ২০০৮ সাল, তিনি একটা রিয়েলিটি প্রোগ্রামে অংশ নেন। সেটা সিঙ্গাপুরের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিয়েলিটি প্রোগ্রাম, ‘আই ফর অ্যা গাই টু’। এই প্রোগ্রামটি ছিল তার জীবনের সাফল্যের আরও একটি সফল অধ্যায়। সেখান থেকে তিনি গর্নির নজর কাড়েন। গর্নি পেশায় একজন বিখ্যাত প্রোডিউসার। র্যাচেল লি নামের এক সিরিজ অনুষ্ঠানে ডেনিসকে ওয়ার প্রস্তাব দেন তিনি। এটা ছিল তার ক্যারিয়ারের আরও এক সাফল্য কথা। এরপর ‘আই ফর অ্যা গার্ল’ সিরিজে তিনি কাজ করেন। আরও একটি বছর পার হয়। ২০০৬ সাল, ইয়েলেনা ও তার বন্ধু ডিক লি মিলে একটি লাক্সারিয়াস লাইফস্টাইল শোয়ের সূচনা করেন। নাম দেন, ‘দ্য ফিনার সাইড’। সিঙ্গাপুরের খুব জনপ্রিয় শোয়ের মধ্যে একটি এটি। সে বছরই সেপ্টেম্বর মাসে ডিনিস তার ক্যারিয়ার থেকে দুই মাসের বিরতি নেন। এ সময়টাতে তিনি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটা থিয়েটারে অংশ নেন। পুরো নিউ ইয়র্ক ঘুরেন এমটিভি এশিয়ার জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে। সেসময় তিনি ভিজে হিসেবে এমটিভি এশিয়াতে কাজ করছিলেন। ২০০৭ সাল, তিনি মাস্টারকার্ডের বিজ্ঞাপনের মডেলিং করেন। এটা ছিল মাস্টারকার্ডের বিনামূল্য ক্যাম্পেইন। হংকংয়ে এর শুটিং করা হয়। এরমধ্যে ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে জড়িত কিছু মডেল, পারফর্মারদের ইন্টারভিউ নেন। তিনি ২০০৮ সালে সিঙ্গাপুর ফ্যাশন ফ্যাস্টিভালে অংশ নেন। তার প্রতিভার জন্য সেখানেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়ে যান খুব সহজেই। ২০০৮ সাল, ডেনিস একটা স্বল্পদৈর্ঘ্যের সিনেমাতেও অংশ নেন। তিনি ডিসকভারি চ্যানেলের জন্য ‘ট্রাভেল অ্যান্ড লিভিং’ নামের এক সিরিজে অংশ নেন। এর পর্বগুলোর সূচনা করা হয় মালয়েশিয়াতে। বর্তমানে তিনি, ‘ক্যান উই সার্ভ’ নামের একটি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন। ১৯৮২ সালের মার্চ মাসের ২৪ তারিখে সিঙ্গাপুরে তার জন্ম। তার বাবা জার্মান এবং তার মা চীনা। তার জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতেই। শৈশবও কাটে সেখানেই। এরপর তারা সপরিবারে সিঙ্গাপুরে চলে আসেন। তিনি সিঙ্গাপুর এসে তার পড়াশোনা সিঙ্গাপুরেরই একটা জার্মান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন। এক নজরে উচ্চতা :৫ ফুট আট ইঞ্চি চুলের রং :গাঢ় খয়েরি ওয়েব সাইট :ইয়েলেনা ডট কম