রেড কার্পেট
সালমা হায়েক
সালমা ভালগারমা হায়েক জিমেনেজ একজন মেক্সিকান এবং মার্কিন অভিনেত্রী, পরিচালক, এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক। চলচ্চিত্র জগতে তিনি অভিনেত্রী সালমা হায়েক নামেই সমধিক পরিচিত। বেশ কিছু দাতব্য কর্মকাণ্ডের সাথে জড়িত এবং বেশ কিছু মানবিক বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক কাজে সোচ্চার। এর মধ্যে আছে নারীর প্রতি সহিংসতা এবং অভিবাসীদের প্রতি বৈষম্য। হায়েক-ই প্রথম মেক্সিকান যিনি সেরা অভিনেত্রী বিভাগে অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী দলোরেস দেল রিওর পর তিনি হলিউডের অন্যতম উল্লেখযোগ্য মেক্সিকান ব্যক্তিত্ব। ফার্নাদা মন্টিনিগ্রোর পর তিনি দ্বিতীয় ল্যাটিন অ্যামেরিকান অভিনেত্রী (তৃতীয় জনের ছিলেন ক্যাটালিনা স্যানডিনো মোরিনো) যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। জুলাই ২০০৭-এ হলিউডের লাতিন সম্প্রদায়ের মধ্যে ‘ল্যাটিনো পাওয়ার ফিফটি, অর্থাত্ ‘পঞ্চাশ লাতিনো ক্ষমতাধর ব্যক্তিত্বের ওপর দ্য হলিউড রিপোর্টার পত্রিকা প্রথমবারের মতো একটি জরিপ পরিচালনা করে। জরিপে তার অবস্থান ছিল চতুর্থ। তার সম্পর্কে আরও জানতে :www.rottentomatoes.com/celebrity/salma_hayek/
গেম কর্নার
ক্রাইসিস টু
সায়েন্সফিকশন গেম খেলতে আমাদের সবারই খুব ভালো লাগে। আর তা যদি হয় ক্রাইসিস সিরিজের তা হলে তো কথাই নেই। মাইক্রোসফটের গেম ক্রাইসিসের অনেকগুলো পর্ব বের হয়েছে। মার্চ ২০১১-তে মুক্তি পাওয়া ফার্স্ট পারসন শুটার ক্রাইসিস ২ গেমটি ডেভেলপ করেছে ক্রাইটেক ও পাবলিশ করেছে ইলেক্ট্রনিক আর্টস। গেমটি একাধারে পিসি, প্লে স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ জন্য বাজারে ছাড়া হয়েছে। আরও মজার কথা হচ্ছে, ক্রাইসিস ২ গেমটি, ক্রাই ইঞ্জিন ৩ ব্যবহার করে ডেভেলপ করা প্রথম গেম। এই গেম ডেভেলপ ইঞ্জিন ব্যবহারের ফলে গেমের গ্রাফিক্স আরও উন্নত মানে পাওয়া যাবে। যদিও ক্রাইসিস ১ খেলতে গিয়ে অনেক গেমার বলে ছিল ক্রাইসিস ২ সাধারণ মানুষ খেলতে পারবে না শুধুমাত্র এর কম্পিউটার কনফিগারেশন এর জন্য। ক্রাইসিসের যে সিরিজগুলো বাজারে এসেছে, সেগুলো হচ্ছে—ক্রাইসিস (২০০৭), ক্রাইসিস ওয়ারহেড (২০০৮), ক্রাইসিস ওয়ার (২০০৮), ক্রাইসিস ম্যাক্সিমাম এডিশন (২০০৯), ক্রাইসিস ২ (২০১১)। গেমটি সম্পর্কে আরও জানতে :www.crysis.com
পড়াশোনা
ইংরেজি শেখার সাইট
বর্তমানে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তাই অনেকেই বিভিন্ন মাধ্যমে নিজের সন্তানকে ইংরেজিতে দক্ষ করতে নানা কাজ করছেন। বাংলাদেশেও ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য রয়েছে বিবিসি জানালা ওয়েবসাইট। এ সাইটে ইংরেজি শেখার জন্য রয়েছে দারুণ কিছু কোর্স। ইন্টারনেটে বিনা মূল্যে নিবন্ধন করে যে কেউ খুব সহজেই এই কোর্সগুলোতে অংশ নিতে পারবেন এবং কোর্স শেষে পাওয়া যাবে আলাদা রিপোর্ট। বিভিন্ন কোর্সের মধ্যে শুরুতেই রয়েছে চারটি অধ্যায় ও চারটি কুইজ। নিয়মিত ইংরেজিচর্চার জন্য বিভিন্ন মজার গেমের পাশাপাশি অনুশীলনের সুযোগ রয়েছে এবং রয়েছে নানা তথ্য নামানোর সুবিধা। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার একটি প্রকল্প ইংলিশ ইন অ্যাকশনের সহায়তায় বিবিসি মিডিয়া অ্যাকশন ‘বিবিসি জানালা’ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। ওয়েব সাইটটির ঠিকানা : http://www.bbcjanala.com/
জানার দুনিয়া
গুগল ড্রাইভ
এক সময় ফ্লপি ড্রাইভে ফাইল আদান প্রদান হতো। এখন ফ্লপি ড্রাইভ খুঁজে পাওয়া যাবে শুধুই জাদুঘরে। ইমেইলে ফাইল সংযুক্ত করার পদ্ধতি আসার পর একটা বিষয়ে জটিলতা থেকেই গিয়েছিল, সেটা হলো ভারী ফাইলের আদান-প্রদান। ফাইল শেয়ারিং অনেকগুলো ধারণা নিয়ে এরমধ্যে অনেক কিছু হয়ে গেছে। সর্বশেষ যুক্ত হলো গুগল ড্রাইভ। গুগলের জিমেইল, ডকস, ক্যালেন্ডার—এসব টুলস যারা ব্যবহার করেন, তারা গুগলের ভক্ত হয়ে যেতে বাধ্য। ব্যক্তিগত কাজ ছাড়াও এখন পুরো একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা সম্ভব শুধুমাত্র গুগলের এই কয়েকটি টুলস দিয়ে! গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল যে কারও সাথে শেয়ার করা যাবে। গুগল ড্রাইভের সুবিধা পেতে :http://drive.google.com/start
