লক্ষ্য যখন অ্যাভিয়েশন

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:০৮
বিমান এবং পর্যটন সংক্রান্ত বিষয় নিয়েই অ্যাভিয়েশন সেক্টর। আর ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিশ্ব জুড়েই এটি একটি চাহিদাসম্পন্ন শিল্প খাত। শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি পাসের পর উচ্চডিগ্রি অর্জন এবং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ৮-১৫ লক্ষ টাকা দিয়ে গতানুগতিক পড়াশোনা করেও কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে পারছে না। অন্যদিকে বিদেশে গিয়ে উন্নত বিষয় নিয়ে পড়তে যাওয়ার খরচ ছাড়াও রয়েছে বিচিত্র ঝামেলার প্রসঙ্গ। তাই আজকাল কারিগরী ও ভিন্নধর্মী শিক্ষার প্রতি ক্রমে মানুষের আগ্রহ বাড়ছে ব্যাপকভাবে। সঙ্গত কারণেই এইসব ভিন্নমাত্রার পেশায় সফলতার হার অনেক বেশি। এদিক দিয়ে সফল ক্যারিয়ার গড়তে সবার জন্য ট্যুরিজম এবং এয়ারলাইন সংশ্লিষ্ট অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এখন সময়োপযোগী চাহিদাসম্পন্ন বিষয়। অ্যাভিয়েশন সেক্টরে যেমন উচ্চ বেতন পাওয়া যায় অন্যদিকে রয়েছে স্মার্ট জীবন যাপনের ধারা। বিশ্বমানের ট্যুরিজম ও এয়ারলাইন্স শিল্পের কাতারে বাংলাদেশ ইতোমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই শিল্পের বিকাশের সাথে ক্রমে প্রয়োজন পড়ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ অ্যাভিয়েশন ব্যবস্থাপনা নির্বাহীদের। অ্যাভিয়েশন অপারেশন কোর্স হচ্ছে বিশেষ করে ক্যারিয়ারভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে ক্যাটেক। এদের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত প্রধান ক্যাম্পাসের ফোন :৮৯৯১৩৭১। এই কোর্স ছাড়াও কলেজটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড, বিটেক, এডেক্সেল এবং ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশনের অধীনে বেশ কয়েকটি সময়োপযোগী কোর্সে উচ্চশিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স যেখানে এর বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, এয়ারলাইন্স পলিসি ও আইনকানুন যেটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার। অ্যাভিয়েশন অপারেশন কোর্সের শিক্ষা খরচ যথেষ্ট কম। এখানে মোট ১৮টি বিষয় পড়ানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি-এইচএসসি বা ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল পাসকৃত শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। এ ছাড়া গ্র্যাজুয়েটদের জন্য এটি বেশি কার্যকরী। অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে পড়ালেখা করে এয়ারপোর্ট, এয়ারলাইন্স, ট্রাভেল টুরিজম, ফ্লাইং একাডেমি, বিমান এসেমব্লিং কোম্পানি, এয়ার লাইন্স মার্কেটিং অ্যান্ড রিসার্স প্রতিষ্ঠানে চাকরি হয়ে যায়। এসব ক্ষেত্রে বেতনও অন্যান্য সুযোগ-সুবিধা আন্তর্জাতিক ধারায় হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় এই ডিগ্রি সম্পন্ন করার কারণে পুরো বিশ্বেই এর গ্রহণযোগ্যতা থাকে। ফলে বিশ্ব-জুড়েই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিতে পারে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। পৃথিবীজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে, পাস করার পূর্বেই শিক্ষার্থীরা চাকরির আমন্ত্রণ পায়। অ্যাভিয়েশন অপারেশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে।