গত বুধবার পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সহযোগিতায় কাউখালী সদর ইউনিয়ন শাখার সংগঠকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে বক্তৃতা করেন, মহিলা পরিষদ কেন্দ ীয় পরিষদের সদস্য সুনন্দা সমদ্দার, সাংগঠনিক সম্পাদক লীলা রায়, প্রশিক্ষণ সম্পাদক রাশিদা আক্তার, প্রচার সম্পাদক নাজনীন আক্তার আলো, রানী রায়, মনোয়ারা বেগম প্রমুখ।
