কোটালীপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সভা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ১৭:২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার রতাল গ্রামের সালেহা মেম্বরের বাড়ির আঙ্গিনায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মঠবাড়ী পল্লী সমাজের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মঠবাড়ী পল্লী সমাজের সভাপ্রধান মঞ্জিলা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাঘর ইউপি সদস্য সালেহা বেগম, ব্র্যাকের কর্মসূচি সংগঠক নার্গিস খাতুন, শৈব্যা বড়াল ও সাবানা বেগম।