মেহেরপুরে ২টি সাপ ৮০টি বাচ্চা ও ৬৪ ডিম উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৬
মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ২টি বিষধর সাপ, ৮০ টি বাচ্চা ও ৬৪ ডিম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর চেষ্টা করে ২ ওজা ওই সাপ এবং ডিম ও বাচ্চা আটক করে। ওই ঘটনায় পাড়ায় পাড়ায় সাপ আতংক বিরাজ করছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের ভোলা বিশ্বাসের ছেলে আক্কাচ আলীর বাড়ির উঠুনে বিষধর সাপের কয়েটি বাচ্চা ঘোরাফেরা করতে দেখে আলীমুদ্দিনের শিশু পুত্র পিন্টু বাড়ির লোকজনদের জানায়। ওই দিন প্রায় ১০ টি বাচ্চা সাপ মারা হয়।