হোমনায় ভেজাল বিরোধী র্যালি ও আলোচনা

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:০৭
বৃহস্পতিবার হোমনা উপজেলায় ভেজাল ও ক্ষতিকর ফরমালিনযুক্ত খাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে গ্রামীণ উন্নয়ন সংস্থা (গাস) উদ্যোগে উপজেলা প্রশাসন, জনরন গ্রুপ, বন্দু প্রতিদিন ও পাক্ষিক অর্থকণ্ঠের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. হেলাল হোসেন। অধ্যাপক আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন (গাস)-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইয়াছমিন, ওসি জলিল আহামেদ, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মত্স্য কর্মকর্তা আরাফাত উদ্দিন ও ইউপি চেয়ারম্যানদের পক্ষে আবু নাছের প্রমুখ।