শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:১০
ক্ষমতা হস্তান্তর মানে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতিতে পরিণত হওয়া অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিরতা আর এই স্থিরতাই রাজনীতি স্থায়িত্বে পরিণত হয়। একটি দেশের রাজনৈতিক স্থিথিশীলতা যখন চূর্ণ-বিচূর্ণ হয় তখন ঐ রাষ্ট্র অর্থনৈতিক উন্নতির পথে অগ্রসর হতে পারে না। ক্ষমতা এমন একটি শক্তি যা সকল গণতান্ত্রিক মানুষের মাঝেই থাকে, যা মাত্র কিছু লোক রাজনৈতিক পেশায় নিয়োজিত থাকে আর তারাই আস্তে আস্তে রাষ্ট্রের কতিপয় ক্ষমতার মালিক হন। ক্ষমতা হস্তান্তর করা বা ছেড়ে দেয়া একটি আদর্শ নাগরিকের পরিচায়ক। কারণ সবাই চায় গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা লাভ করতে। মানুষ মাত্রই ভুল করে বা ভুল হয়ে থাকে। কিন্তু ভুলের মাঝেই তাকে শাস্তি দেয়া উচিত্ নয়। কেবলমাত্র যারা রাষ্ট্র পরিচালনায় ভুল করে থাকে তাদেরকে ভুল ধরিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির চালিকা শক্তিতে পরিণত করা প্রয়োজন। বর্তমানে দেশের যে বেহাল অবস্থা সাধারণ জনগণ সবকাজে হিমশিম খাচ্ছে যা অত্যন্ত কষ্ট হচ্ছে তাই ক্ষমতা হস্তান্তর করা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক পন্থা। আর এটিই হবে আধুনিক বাংলার সর্বোত্কৃষ্ট শক্তিশালী রাষ্ট্র। মো. আমিনুল ইসলাম এমবিএ শেষবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় --- সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান নিয়ামক তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ আমাদের এই বাংলাদেশ। অন্যান্য উন্নত দেশগুলোর রাষ্ট্রব্যবস্থার মতই এদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু এদেশের রাজনীতির সব থেকে বড় সমস্যা হল সুষ্ঠু গণতন্ত্রের অভাব। যার প্রমাণ পাওয়া যায় ক্ষমতা হস্তান্তরকালীন সময়ে। কোন একটি দলের সরকার যখন ক্ষমতার শেষের দিকে পৌঁছায় তখন বিরোধী দল এমন এমন কর্মসূচি দেয় যার ফলে দেশের অর্থনীতি একেবারে ভেঙ্গে পড়ে। বিশেষ করে হরতাল, বিক্ষোভ, মিছিল, সভা সমিতির নামে এমন কিছু রাজনৈতিক কর্মসূচি পালিত হয় যার ফলে দেশের মানুষের ভাল তো দূরের কথা দেশের অর্থনীতি পৌঁছে যায় খাদের কিনারায়। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসা এদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ। একদলের রাজনীতিবিদরা অন্য দলের রাজনীতিবিদদের কথার প্রতি কোন সম্মান প্রদর্শন করে না। তারা যে যেমন পারে তেমনভাবে অন্য দলের রাজনীতিবিদদের মুণ্ডপাত করে। ফলে সৃষ্টি হয় রাজনৈতিক অস্থিতিশীলতার। যার ফলস্বরূপ এমন এমন রাজনৈতিক কর্মসূচি দেয় যার ফলে দেশ অচল হয়ে পড়ে। দেশ যখনই কোন ভাল পর্যায় পৌঁছায় (অর্থনৈতিক ভাবে) তখনই এদেশের রাজনীতিবিদরা এমন কর্মসূচি গ্রহণ করে যার ফলে দেশ কয়েক বছর পিছিয়ে যায়। দেশের ভাল কথা, উন্নয়নের কথা মুখে বলে রাজনীতিবিদরা মূলত দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই আমাদের সবার উচিত ব্যক্তিগত ও দলীয় স্বার্থ বাদ দিয়ে দেশ ও জাতির কল্যাণ করা। মো. আজিজুল হাকিম অনিক দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ নটরডেম কলেজ, ঢাকা --- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত উন্নয়নশীল এ বাংলাদেশে সরকারই জনগণের কর্তা। যেখানে সরকারের হাতে ধরে বিশ্ব চিনবে বাংলাদেশকে সেখানে রাজনৈতিক অনিয়মের দিকে তাকিয়ে বিশ্ব আজ বাংলাদেশকে তুচ্ছ জ্ঞান করছে, ঠোঁটের কোনে ফুটিয়ে তুলছে অবজ্ঞা রেখা। যে সরকারই ক্ষমতায় আসে না কেন নিজ নিজ দলের কর্তৃত্ব বিস্তার করতে গিয়ে নিজের মতো করে রটে নব-সংবিধান, ক্ষমতা হস্তান্তরের বেলায় করে টালবাহানা। এতে অনিয়তভাবে শুরু হয় বিরোধী দলীয় হরতাল, ধর্মঘট, অবরোধ ইত্যাদি ইত্যাদি। সরকার-জনগণ সেতুতে ধরে ফাটল। হয় গাড়ি, দোকানপাট ভাংচুর, অফিস-কলকারখানা বন্ধ, হয় অর্থনীতি ব্যাহত ক্ষমতার যাঁতাকলে। বন্ধ হয়ে যায় বিনিয়োগ, আতংকে কাঁপে পর্যটকেরা। অর্থনীতির চাকা চুকে যায় ক্ষমতা অপব্যবহারের আগুনে। আসুন, বৃহত্তর স্বার্থের কাছে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দেই, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করে অর্থনীতির চাকাকে সচল করি। কেননা শান্তিপূর্ণভাবে সঠিক জায়গায় ক্ষমতা হস্তান্তরই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। মো. আবদুল আলিম (সৈকত) দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ নটরডেম কলেজ, ঢাকা --- শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরই পারে অর্থনীতিকে সচল করতে বস্তুত ক্ষমতা হস্তান্তর ক্ষেত্রেও ক্ষমতার দাবি, সমমর্যাদার দাবি ইত্যাদি কলহকে কেন্দ্র করেই শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয় না। আর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যখন অশান্ত হয় তখন রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলী ও উন্নয়ন স্বভাবতই আশানুরূপ হয় না। যে কোন প্রকার রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য কতগুলো সুনির্দিষ্ট পূর্বশর্ত রয়েছে। যেমন-পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক সম্পদ ও তার সুষ্ঠু সংরক্ষণ ও সদ্বব্যহার, কাম্য জনসংখ্যা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ জাতীয় নেতৃবৃন্দের বৃহত্ ভূমিকা ও রাজনৈতিক স্থিতিশীলতা। উপরোক্ত শর্তাবলীর আলোকে বাংলাদেশের ন্যায় বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর জন্য চিহ্নিত প্রধান সমস্যার অন্যতম সমস্যা হল-প্রকৃতপক্ষে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হতে হবে অত্যন্ত স্বাভাবিক ও শান্তিপ্রিয়। যা কোনভাবেই রাষ্টের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত ও হুমকিগ্রস্ত না করে।” ফারজানা আক্তার অনার্স ৩য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা সরকারি কলেজ