আহমদ শফীর বিচার দাবি সিপিবি নারী সেলের

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২১:৫২
হেফাজতে ইসলামের আমীর আহম্মদ শফির নারীদের নিয়ে দেয়া কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল। এই সাথে তারা আহম্মদ শফির বিচার দাবি জানান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী বলেন, আহম্মদ শফি তার এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন হেফাজতে ইসলাম মধ্যযুগীয় কায়দায় নারীকে গৃহবন্দি করে রাখতে চায়। তিনি অবিলম্বে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও আহম্মদ শফির বিচারের দাবি জানান। বিবৃতিতে সকলকে এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।