বাগমারায় আওয়ামী লীগ এমপি’র সহোদর গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৩, ২২:১৭
নারী নির্যাতনের মামলায় বাগমারায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সহোদর রেজাউল হক লেদাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। এলাকায় নিজস্ব ‘আদালত’ বসিয়ে বিচারের নামে দুইপক্ষের নিকট থেকে অর্থ আদায়, রাস্তার সরকারি গাছকাটা ও মারামারিসহ একাধিক অভিযোগ থাকলেও সরকার দলীয় সংসদ সদস্যের সহোদর হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেনি। বাগমারা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক আঃ রাজ্জাক জানান, নিজ স্ত্রী, দু’ সন্তানের জননী নাছিমা বেগমের নারী ও শিশু নির্যাতনের দু’টি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় বৃহস্পতিবার রাতে রেজাউল হক লেদাকে গ্রেফতার এবং শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।