ডায়াবেটিস রোগীরা যাদের নিয়মিত হাঁটতে হয় বা শরীর চর্চা করতে হয় তাদের রোজা থেকে সকালে ও বিকালে হাঁটা বা ব্যায়াম করা উচিত নয়। মনে রাখতে হবে হাঁটা-চলার সময় অনেক ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের সুগার কমে যেতে পারে। তাই রোজা থেকে সকালে বা বিকালে ব্যায়াম না করা ভালো। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যার জন্য ব্যায়াম করার প্রয়োজন তারা ইফতারীর পর তারাবি নামাজের পূর্বে অথবা তারাবির পর ব্যায়াম করতে পারেন। এছাড়া রোজা থেকে ভারি ব্যায়াম বা অধিক শারীরিক কসরতের ব্যায়াম না করাই ভালো। অর্থাত্ রোজাদারগণকে সব সময় মনে রাখতে হবে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তের সুগার যাতে দ্রুত কমে না যায়। একসঙ্গে আধা ঘন্টার পরিবর্তে রোজাদারগণের ১৫ থেকে ২০ মিনিট ব্যায়াম করলেই চলবে। তবে যাদের ডায়াবেটিস সমস্যা নেই এবং শরীরে যথেষ্ট শক্তি আছে তাদের অন্যান্য সময়ের মতই ৩০ মিনিট ব্যায়ামে কোন সমস্যা নেই।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
