হরিণাকুণ্ডুতে বৃদ্ধ খুন, স্ত্রী আটক

আপডেট : ১৩ মে ২০১৯, ১৩:৫৯

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাদিখালী গ্রামে জৈনদ্দিন মালিতা (৬০) নামে এক ব্যক্তিকে মাখায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি সবদ আলি মালিতার ছেলে। রবিবার রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ নিহতের স্ত্রীকে আটক করেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জৈনদ্দিন মালিতা রাতে খাওয়া দাওয়া করে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায় না। গায়ে হাত দিয়ে দেখা যায় মারা গেছেন। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

তিনি জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন  রয়েছে। তিনি আরো জানান, নিহতের স্ত্রীর সাথে ছোট ভাই ছইরুদ্দিনের পরকিয়া সম্পর্ক ছিল। এ নিয়ে গ্রাম্য শালিসও হয়েছিল। ঘটনার পর ছোট ভাই ছইরদ্দিন মালিতা পালিয়ে যায়। নিহতের স্ত্রী আবেদা বেগমকে আটক করা হয়েছে।

 

থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উক্ত পুলিশ অফিসার আরো বলেন।

ইত্তেফাক/এএম