একজন অন্ধ কুরআনে হাফেজ চাঁন সওদাগর। বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পূর্ব আম খাওয়া গ্রামে। মাত্র ৪ বছর বয়সে গুটি বসন্তে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে শহীদ হন তার বাবা মুনছুর আলী। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় মারা যান তার মা। পরে এক ইংরেজ মহিলার সহায়তায় চাঁন সওদাগর অন্ধদের স্কুলে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। পরে কয়েকজন সহূদয় ব্যক্তির আর্থিক সহায়তায় তিনি কয়েকটি ব্রেইল কুরআন শরীফ এবং পার্কিংস রাইটার মেশিন (ব্রেইল মেশিন) ক্রয় করেন। এসবের মাধ্যমে চাঁন সওদাগর দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ার উপযোগী করে আরবী, বাংলা ও ইংরেজী লিখে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে তার ব্রেইল মেশিনটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় তার আয়ের পথ বন্ধ হয়ে গেছে। অর্থের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। নতুন একটি ব্রেইল মেশিন কিনতে অন্তত ৩০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা যোগাড় করার সামর্থ্য তার নেই। চাঁন সওদাগর একটি ব্রেইল মেশিন ক্রয়ের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: অন্ধ হাফেজ চাঁন সওদাগর,প্রযত্নে শিরিনা, চলতি হিসাব নং-৬৯৪৯, ইসলামী ব্যাংক লিমিটেড, জামালপুর শাখা, জামালপুর। মোবাইল ফোন নং-০১৭৪০৯৯৭৩৯৭।
