আদ্য শ্রাদ্ধ

আপডেট : ১৩ জুলাই ২০১৩, ২২:৪০
ডা. অমূল্য কুমার রায় বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি নিবাসী স্বর্গীয় উমেশ চন্দ্র রায়ের জেষ্ঠ্য পুত্র পল্লি চিকিত্সক ও সাবেক ইউপি সদস্য ডা. অমূল্য কুমার রায় (৭৪) ১৯ জুন বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ ছেলের বৌ, ২ নাতি, ৩ নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বিদেহী আত্মার সদগতি কামানায় আগামী ১৯ জুলাই শুক্রবার স্বর্গীয়ের বাড়িতে আদ্য শ্রাদ্ধ ও ভোগ প্রসাদ নিবেদন করা হবে।