মদনে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:২২

নেত্রকোনার মদনে রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় আঃ রহিম আবু (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক আঃ রহিম আবু মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসপুর গ্রামের মৃত মশার বাপের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আঃ রহিম আবু রবিবার রাতে হাসনপুর কাচারী মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ির সামনের মদন-ফতেপুর সড়কে ঘুরাফেরা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী  এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হলে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রিয়াদ তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া মোটরসাইকেল চালক হাসনপুর গ্রামের কুতুব আলীর ছেলে লাখ মিয়া (২০)। ঘটনার পর গা ঢাকা দিয়েছে। তবে তার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি আব্দুল হামিদ মেম্বারের ছিল বলে জানা গেছে।

এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। সোমবার সকালে আঃ রহিম আবুর লাশ হাসনপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুনঃ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

ইত্তেফাক/নূহু