শিবচর উপজেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:৩৯

মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল গত রবিবার (১২ মে) চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শামসুদ্দিন খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সার্বিক পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি।

এ সময় অতিথি হিসাবে তার সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা)সহ জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা-উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইমামবৃন্দ, চিকিৎসকবৃন্দসহ আরো অনেকে। 

আরো পড়ুন: মুম্বাইকে মুস্তাফিজের অভিনন্দন

এর আগে বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শিবচরে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি এতে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ঐদিন সকালে তিনটি সেতু, একাধিক উন্নয়নমূলক কাজ ও বৈদ্যুতিক লাইনের শুভ উদ্বোধন করেন। পরে তিনি একটি মহিলা মাদরাসা পরিদর্শন করে বক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান দেন।

ইত্তেফাক/এমআই