প্র জ ন্মে র এ ক জ ন

ফর্মুলা ওয়ান রেসার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২০:০৩
ফর্মুলা ওয়ান রেসিং সবসময়ই উত্তেজনাময়। আর এই রেসিংয়ে অংশ নিয়ে সবসময়ই চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়ে এসেছেন সেবাস্টিয়ান ফেটেল। তিনি ফর্মুলা ওয়ানের কোনো রেসিংয়ে অংশ নেওয়া মানেই বিজয় ট্রফি ছিনিয়ে আনা। এবারও গ্রঁ প্রিতে তার ব্যতিক্রম হয়নি। তার কথা লিখেছেন প্রাঞ্জল সেলিম সেবাস্টিয়ান ফেটেল দেখিয়ে দিলেন তিনি কেন ফর্মুলা ওয়ানের গত দুইবারের চ্যাম্পিয়ন। এবারের আবুধাবির গ্রঁ প্রিতে সবার শেষে শুরু করে তিন নম্বরে রেস শেষ করেছেন রেড বুলের এই জার্মান চালক। কোয়ালিফাইং রাউন্ডটা তিনি শেষ করেছিলেন তৃতীয় হয়ে। কিন্তু রেস শেষে যখন নিয়ম অনুযায়ী ফেটেলের গাড়ি পরিদর্শন করছিলেন ফর্মুলা ওয়ানের কর্মকর্তারা, তখন তাতে পর্যাপ্ত জ্বালানি পাননি তারা। ফলে কোয়ালিফাইংয়ে তৃতীয় হয়েও জরিমানা হিসেবে ফেটেলকে চূড়ান্ত রেস শুরু করতে হয়েছে সবার শেষে গিয়ে, ২৪ নম্বরে। ফার্নান্ডো আলোনেসা, ফেটেলের প্রতিপক্ষ। ফেটেলের চেয়ে তিনি ১৩ পয়েন্টে পিছিয়ে ছিলেন। অনেকেই ভেবেছিলেন এই সুযোগে তিনি ফেটেলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারবেন। কিন্তু সেটা হলো না, রেস শেষে দেখা গেল আলোনেসা হলেন দ্বিতীয়। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান কমেছে মাত্র তিন পয়েন্ট। অর্থাত্ আলোনেসার চেয়ে ফেটেল এখন এগিয়ে ১০ পয়েন্টে। ফেটেল এবং রেড বুল :যেমন চালক, তেমনই গাড়ি দুই সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের অস্টিনে আর তার এক সপ্তাহ পর ব্রাজিলের সাঁও পাওলোতে মৌসুমের শেষ দুটি রেস অনুষ্ঠিত হয়। গত দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেল এবারের মৌসুমটা শুরু করেছিলেন বাজেভাবে, তবে শেষ চারটি রেস জিতে চ্যাম্পিয়নশিপ দৌড়ে সামনের দিকে চলে আসেন তিনি। আবুধাবিতে প্রথম হয়েছেন লোটাস-এর কিমি রাইক্কোনেন। ২০০৭ সালের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। এর আগে ভারতে ফর্মুলা ওয়ানের প্রথম রেসে ফেটেল পেয়েছিলেন তার রেসিং ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। পোল পজিশন থেকে একেবারে বিজয় পর্যন্ত প্রতিটি ল্যাপে এগিয়ে ছিলেন তিনি। ফেটেল সম্পর্কে কিছু তথ্য জার্মানির ২৪ বছর বয়স্ক এই রেসার ইতোমধ্যে জয়ী হয়েছেন ১১টি রেসে। ল্যাপে এগিয়ে থাকার রেকর্ড ছিল এতদিন ব্রিটেনের নাইজেল ম্যানজেলের। সেবাস্টায়ান ফেটেল তাকে পরাস্ত করলেন এবার। ১৯৯২ সালে ম্যানজেল ৬৯২টি ল্যাপে লিড নিয়ে রেকর্ড করেন। ফেটেলের রেকর্ড ৭১১ ল্যাপে তার আধিপত্য। ফর্মুলা ওয়ান রেসিংয়ে আরেক জার্মান বিশ্বচ্যাম্পিয়ন মিশায়েল শুমাখার ২০০৪ সালে একই সিজনে ১৩ বার জিতে যে-রেকর্ড করেছিলেন তা ফেটেল ছুঁতে পারবেন যদি তিনি আবুধাবি এবং ব্রাজিলের গ্রঁ প্রি জেতেন। ভারতের মাটিতে প্রথম ফর্মুলা ওয়ান প্রতিযোগিতায়ও জয়ী হয়েছিলেন ফেটেল। ফেটেল বলেন, ‘জয়ের খিদে এখনও রয়ে গেছে আমাদের। মোটিভেশনের কোনো অভাব নেই। আমার এই কাজটাকে আমি ভালবাসি। আমাদের গাড়িখানাও চমত্কার। গোটা দল উপভোগ করছে রেস। বলতে গেলে মৌসুমের গোড়া থেকেই আমরা এগিয়ে রয়েছি। দারুণ এই অনুভূতি! প্রতিটি রেসই আমরা উপভোগ করছি।’ ফেটেলের রেসিংকে রেডবুল দলের প্রধান ক্রিস্টিয়ান হর্নার ইনি্চ ‘মাপা নিখুঁত’ বলে অভিহিত করেন। দ্বিতীয় স্থানের অধিকারী জেনসন বাটনের বিস্ময়মাখা প্রশ্ন, ‘কীভাবে এই উড়ন্ত জার্মানকে থামানো যায়?’ বাটন আরও বলেন, ‘ও কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। আশা করি না। তবে রেড বুল আর সেবাস্টায়ানকে চ্যালেঞ্জ করাটা খুবই কঠিন কাজ। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।’ উল্লেখ্য ব্রিটেনের হ্যামিল্টন ভারতের এই গ্রঁ প্রিতে সপ্তম হন। আর ভারতের ফর্মুলা ওয়ান রেসার নারায়ণ কার্তিকায়ন শেষ করেন ১৭তম অবস্থানে।