একজন ব্র্যান্ড ম্যানেজার হলেন তিনি, যার সৃজনশীল চিন্তার মাধ্যমে কোম্পানির পণ্য দেশে ও বিদেশে পরিচিতি পায়। সাধারণত তার অধীনে কাজ করেন ব্র্যান্ড এক্সিকিউটিভরা। তিনি ব্র্যান্ড সম্পর্কে ভোক্তাসাধারণকে পরিচয় করিয়ে দেন এবং পণ্যটির প্রচার ও প্রসারের জন্য কাজ করে থাকেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ড এক্সিকিউটিভরা কাজ করছেন বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের সাথে। তাদের নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
কে লে ন ব্রু স থ্র র্ন ট ন
১৯৮২ সালের ১২ মে, ডালাসের টেক্সাস শহরে এই প্রতিভা জন্মগ্রহণ করেন। পেশায় একজন আমেরিকান ফুটবলার ছিলেন। লাইনব্রেকার হিসেবে খুব পরিচিত একটি নাম তিনি। অবশ্য ফুটবল খ্যাতির বাইরেও তার একটি পরিচিতি আছে। তিনি বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকির ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। তিনি ডালাসের ন্যাশনাল ফুটবল লিগের সাথে খেলতেন। ২০০৪ সালে তিনি একটি সেশনে প্রায় ১৫টির মতো গেম খেলেছিলেন। পরবর্তীতে হাঁটুতে ইঞ্জুরির কারণে ২০০৫ সালের সেশনটি খেলতে পারেননি তিনি। এরপর ২০০৬ সালে ন্যাশনাল ফুটবল লিগ থেকে অব্যহতি নেন। এরপর নাইকি কর্পোরেশনের সাথে কাজ শুরু করেন তিনি।
টি ফ্যা নি
বিখ্যাত মোটর কর্পোরেশন, বিএম ডাব্লিউয়ের ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে বহুদিন ধরে কাজ করছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে অনেকে অনেক ঝামেলার মধ্য দিয়ে নিজের ভিতটি গড়ে তোলেন। যেমন, ড্যান ব্রাউন তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাই স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে। পরবর্তী সময়ে নিজের মেধায় তিনি বিখ্যাত হয়েছেন, সুনাম কুড়িয়েছেন সাহিত্যিক হিসেবে। ঠিক তেমনই করেছেন টিফ্যানি। তিনি শুরুতে একটি চাইনিজ রেস্টুরেন্টের ডিসওয়াশার হিসেবে কাজ করে ঘণ্টায় পেতেন আড়াই ডলার। পরবর্তী সময়ে নিজের মেধা আর সৃষ্টিশীলতা দিয়ে আজ তিনি বিএমডাব্লিউ-এর একজন ব্র্যান্ড এক্সিকিউটিভ।
নি ল পি পা র
বিখ্যাত ফুড কোর্ট কেএফসি’র কথা সবারই জানা। এই কেএফসি’র ইকে ব্রাঞ্চের ব্র্যান্ড এক্সািকউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন নিল পিপার। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সাথে এই কাজ করে যাচ্ছেন তিনি। তবে শুরুতে তিনি এই পর্যায়ে ছিলেন না। ফুড অ্যান্ড বেভারেজের উপর পড়াশোনা করা এই ব্যক্তি প্রথমে একজন কর্মচারী হিসেবে কাজ করতেন কেএফসিতে। সেখানে দিনের পর দিন পরিশ্রম তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। তিনি পড়াশোনার পাঠ শেষ করেছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি পার্টটাইমার হিসেবেও কাজ করতেন। আর একজন পার্টটাইমার হিসেবেই তিনি ক্যারিয়ারের শুরু করেন।
ব্লে কি গ্লো ন
বিখ্যাত মোবাইল ফোনের ব্র্যান্ড নোকিয়া। যদিও অনেকে মনে করেন সম্প্রতি দ্রুত গতিতে ধেয়ে আসা আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের ভিড়ে বেশ কিছুটা পিছিয়ে গেছে নোকিয়া। আর এই নোকিয়া ব্র্যান্ডের ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন ব্লেকি গ্লোন। তিনি ইউকে ব্রাঞ্চের সাথে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্সের উপর পড়াশোনা করেছেন তিনি। এর পাশাপাশি পার্টটাইমার হিসেবে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। সেখান থেকেই মূলত ক্যারিয়ার ভাবনা শুরু করেন। পড়াশোনা শেষে যোগ দেন নোকিয়া মার্কেটিং ডিপার্টমেন্টে। আর আজ তিনি নোকিয়ার ব্র্যান্ড এক্সিকিউটিভ আসনে বসে আছেন।
টি মো থি লি
টিমোথি লিয়ের জন্ম কানাডার টরেন্টো শহরে। সেখানকার ফোর্ড কোম্পানির সাথে কাজ করছেন তিনি বহু বছর ধরে। সেখানে তিনি একজন ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন বহু বছর ধরে। ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে তিনি ফোর্ড কোম্পানির ইয়ং অ্যান্ড রুবিকাম নামের টিমের প্রধান হিসেবে ছিলেন। মার্কেটিংয়ের উপর কোর্স করার পরে বসে থাকেননি তিনি। বন্ধুর পরামর্শে ফোর্ড কোম্পানিতে জয়েন করেন। খুব ছোটবেলা থেকেই মাকের্টিন বিষয়টি নিয়ে বেশ আগ্রহ ছিল তার। সেখানে একটি দামি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছেন তিনি, স্বাভাবিকভাবেই ব্যাপারটা তার জন্য অনেক সুখের। তিনি মনে করেন, জ্ঞান ও কর্মদক্ষতা একত্র করার এর থেকে ভালো কোনো উপায় হতে পারে না।
