মির্জাপুরের স্কুলে সাপ আতঙ্ক ১৯টি গোখরো নিধন

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০২
গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৩৪নং যোগিরকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯টি বিষাক্ত গোখরা সাপ দেখা দেয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এ ঘটনা জানাজানি হলে লোকজন লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ের চারপাশ ঘিরে ফেলে। গতকাল সকালে বিদ্যালয় খোলা হলে প্রথমে একটি সাপ দেখতে পাওয়া যায়। এ সময় ছোট ছোট শিশুদের মধ্যে তীব্র আতংক ছড়িয়ে পরে। পরে বারান্দা খুঁড়ে একে একে ১৯টি সাপ পাওয়া যায়। সাপগুলোকে মেরে ফেলা হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন জসিম জানান, এলাকার জনসাধারণ মিলে সাপগুলোকে মেরে ফেলা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।