জামালগঞ্জ-সুনামগঞ্জ রাস্তার উন্নয়ন হয়নি

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২১:০৩
স্বাধীনতার ৪২ বছরেও জামালগঞ্জ-সুনামগঞ্জ রাস্তা জামালগঞ্জ অংশের রাস্তার উন্নয়ন হয়নি। এই বিচ্ছিন্ন জনপদের ছোট যান চলাচলের জন্য সরকার রাস্তার উন্নয়ন ও প্রসারে ২০০৯ সাল থেকে জামালগঞ্জ-উজ্জলপুর পর্যন্ত সাড়ে ৩ কোটি টাকার বাইপাস রাস্তা নির্মাণ কাজ চলছিল। উক্ত কাজ অসমাপ্ত থাকায় পরিত্যক্ত ও যোগাযোগের অযোগ্য রয়েছে। ফলে পুরান ভঙ্গুর রাস্তাটি বিকল্প রাস্তা হিসাবে যান চলাচল করছে। জামালগঞ্জ উপজেলার দুর্ঘটনার আলোচিত উজ্জলপুর নামক স্থানের মরণ ফাঁদে সংস্কারের জন্য উপজেলা পরিষদ থেকে ২১শে মে উপজেলা সমন্বয় সভায় ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম শফি কামাল, ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, শামীমা শাহরিয়ার, ৫ ইউনিয়নের চেয়ারম্যান সহ সমন্বয় সভায় সকল সরকারি বেসরকারি কর্মকর্তা সদস্য বৃন্দ। জামালগঞ্জ থেকে সাড়ে ৩ কিলোমিটার বাইপাস রাস্তাটি সংস্কার না হওয়ায় জেলা সদর থেকে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা যাহাতে বিছিন্ন হয়ে না পড়ে সে জন্য পুরান রাস্তা মেরামত জরুরি হয়ে পড়েছে।