মির্জাপুরে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৩৭
গত শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মির্জাপুর পৌর সভার পুষ্টকামুরী গ্রামের বজলুর রহমানের ছেলে মাসুদ (৩০),মজনু মিয়ার ছেলে সেলিম (২২) এবং কাণ্ঠালিয়া গ্রামের নন্দ মন্ডলের ছেলে অভি মন্ডল (২০)। মির্জাপুর থানার এসআই মিজানুর রহমান মিজান গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে হেরোইনসহ তাদের হাতেনাতে গ্রেফতার করেন।