একটানা কোনো লেকচার শুনতে শুনতে শিক্ষার্থী কিংবা কর্মশালায় উপস্থিত কর্মীরা যখন ক্লান্ত তখন ক্লাসের মধ্যে তাদের নিয়ে নানা ধরনের উদ্দীপনামূলক খেলা বা প্রতিযোগিতার আয়োজন করে থাকেন ভালো প্রশিক্ষকেরা। আর দেহমন চাঙ্গা করার জন্য তেমনই একটি খেলা হলো বডি পারকুশন যেখানে অংশগ্রহণকারীরা একে অন্যের পিঠে আলতো করে ছুঁয়ে কোনো কিছু আঙুল দিয়ে কোনো কিছু আঁকা বা হাত দিয়ে পিঠ চাপরে দেওয়া কিংবা শব্দ করার মতো নানা কসরত করেন। আর এই বডি পারকুশনের ক্ষেত্রে যে মানববন্ধন তৈরি হয় সেই মানববন্ধনের ক্ষেত্রেই এবার বিশ্ব রেকর্ড গড়েছে জন ক্যারল ইউনিভার্সিটির ২০১৩ সালের গ্রীষ্মকালীন লিডারশিপ ও ম্যানেজারিয়াল ক্লাসের শিক্ষার্থীরা। সম্প্রতি কোর্সের সকল আনুষ্ঠানিকতা শেষে অনেকটা চূড়ান্ত পরীক্ষা হিসেবেই বডি পারকুশনের এই খেলায় অংশ নেন ২৩৩ জন শিক্ষার্থী যা জন্ম দেয় বিশ্বের সবচেয়ে বড় পারকুশন বন্ধনের।
