দেশের উত্তরে রংপুর বিভাগের শেষ জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিন্যাকুড়ি-উত্তর বড়ভিটা গ্রামটি আলোকিত শিক্ষার দিক দিয়ে। শিক্ষার সকল সুযোগ-সুবিধা হাতের নাগালে পেলেও ইন্টারনেট ব্যবহারে খারাপ অভিজ্ঞতা রয়েছে গ্রামটির। গ্রামটির শতকরা ৯০ ভাগ মানুষ গ্রামীণফোন ব্যবহার করলেও রয়েছেন চরম নেটওয়ার্ক বিড়ম্বনায়। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করলেও কোনো ফল হয়নি।
আশা এনজিওর ইন্টারনেট প্রশিক্ষক জুয়েল ইসলাম জানান, এখানে ঘরের ভেতরে গ্রামীণফোনের কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না। ২০১৬ সাল থেকে গ্রামীণফোনে অভিযোগ জানিয়ে আজও সমাধান পাইনি।
নেটওয়ার্ক নিয়ে অভিযোগ করে স্থানীয় ফাজিল মাদরাসার প্রাক্তন সিনিয়র শিক্ষিকা জিন্নাতুন নেসা বলেন, ছেলে-মেয়েরা বাহিরে থাকে। তাদের সঙ্গে ঠিক মত যোগাযোগ করতে পারিনা। গ্রামীণফোনের উচিত এই সমস্যা গুলোর সমাধান করা।
আরও পড়ুন: নদীপথে মালয়েশিয়া যাবার সময় ২৩ রোহিঙ্গা আটক
এমন অভিযোগ, স্কুল-কলেজ পড়ুন শিক্ষার্থীদেরও।তারা জানায়, দেশে এখন ফোরজি ইন্টারনেট সুবিধা চালু থাকলেও আমরা তার সুফল পাচ্ছিনা। এতে করে আমরা পিছিয়ে পড়ছি। দ্রুত সমস্যা গুলোর সমাধান করা হোক।
ইত্তেফাক/অনি
