খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টি নিরাপত্তা বিধান এখন বড় চ্যালেঞ্জ - খাদ্যমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০১
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও জনসাধারণের জন্য পুষ্টির নিরাপত্তা বিধান করাই এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে। সোমবার সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অব অ্যাকশন এবং কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যানের মনিটরিং রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) অনুষ্ঠানটির আয়োজন করে। খাদ্য সচিব মুশফেকা ইকফাত্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি মাইক রবসন, এফপিএমইউ-এর মহাপরিচালক নাসের ফরিদ, ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেনদেনিং প্রোগ্রামের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সিরো ফিওরিল্লো প্রমুখ।