মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে প্রেমিকাকে ডেকে আনে টঙ্গিতে। এরপর তাকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়। সেখানে একটি হোটেলে মোবাইল ফোনে নগ্ন দৃশ্য ভিডিও করে। টঙ্গিতে ফেরার পর প্রেমিকরূপী রিমন ঐ তরুণীকে আটকে রেখে নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। তার বাবার কাছে ফোন করে জানায় যে, ৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে ঐ ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। এরপর অভিযোগ করে র্যাবের কাছে। র্যাব রবিবার গভীর রাতে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে টঙ্গির আরিচপুর এলাকা থেকে অপহূত ঐ তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় র্যাব অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রিমন, আমজাদ হোসেন, ইমন ও কাওছার। উদ্ধারকৃত তরুণীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
