কলমাকান্দায় যুবদলের কমিটি নিয়ে সংঘর্ষ

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:১২
কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে রবিবার যুবদলের নতুন সভাপতি রোকনের উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুর করা হয়। জানা গেছে,গত শনিবার পোগলা ইউনিয়ন যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙ্গে সাবেক আহ্বায়ক আব্দুস সালামকে বাদ দিয়ে মো. রোকনকে সভাপতি এবং কাঞ্চনকে সম্পাদক করে নতুন কমিটি করা হয়। এরই জের ধরে গত শনিবার দুপুরে নতুন কমিটির সভাপতি রোকনকে গুতুরা বাজারে সালামের লোকজন মারধর করে এবং কথিত এই কমিটির জন্য কেন্দ্রের এক বিএনপি নেতাকে দায়ী করে এই পকেট কমিটি বাতিলের দাবি জানায়। রবিবার পুনরায় নতুন কমিটির সভাপতি মোটর সাইকেলে গুতুরা বাজারে পৌঁছতেই সালাম ও তার লোকজন রোকনকে আবার মারধর করে এবং তার মোটর সাইকেল ভাংচুর করে। পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের জন্য তারা বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামালকে দায়ী করেছে।